ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ জেলা প্রশাসকের

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
84

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জানুয়ারি মাসের সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে খুলনা জেলা প্রশাসকের নিজস্ব কার্যালয়ে জেলা প্রশাসক আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “নির্বাচনকে মহা অগ্রাধিকার দিয়ে আমাদের কাজ করতে হবে। দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি গণভোটের প্রচার ও সচেতনতা কার্যক্রম চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, খুলনা জেলা কারাগারে বন্দিদের জন্য সুপেয় পানির ব্যবস্থা, দৈনন্দিন খেলাধুলা, বইপড়া ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

সভায় ডেপুটি সিভিল সার্জন ডা. মোঃ মিজানুর রহমান জানান, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে সচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি জানান, জুম্মার নামাজের খুতবায় জেলার সব মসজিদে ইমামরা মুসল্লিদের গণভোটে অংশগ্রহণের বিষয়ে সচেতন করছেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাছ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আক্তার হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রম ও নির্বাচনকালীন প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:০০:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
৫৫৪ বার পড়া হয়েছে