ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা আলিয়া মাদরাসা ও শাহপুরে জানাজা অনুষ্ঠিত

খুলনায় সাংবাদিক শাওনের পিতার দাফন সম্পন্ন

মোঃ রবিউল হোসেন খান, খুলনা::
89

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহকারী মহাসচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলী (৭৫) এর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

মরহুমের মৃত্যু হয় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় খুলনা মহানগরীর শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। গত ৯ জানুয়ারি তিনি হৃৎপিন্ডের সমস্যায় হাসপাতালে ভর্তি হন।

দাফনের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বুধবার (১৪ জানুয়ারি) সকালে খুলনা আলিয়া মাদরাসা ময়দানে, যেখানে কেডিএ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হুসাইন ইমামতি করেন। জানাজার পর কফিন তার গ্রামের বাড়ি ডুমুরিয়া উপজেলার শাহপুরে রওনা করা হয়। দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

জানাজা ও দাফনে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীসহ হাজারো মুসল্লী অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড: শফিকুল আলম মনা, জামায়াত ইসলামী খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশিদুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের খুলনা ব্যুরো চিফ এইচ এম আলাউদ্দিন, বাংলা ভিশন ও বাংলা নিউজ২৪-এর প্রতিনিধি, এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিবর্গ।

মরহুম এস এম ইয়াকুব আলী ৩ ছেলে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। আগামী ১৬ জানুয়ারি রুপসা বাসস্ট্যান্ডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে জুম্মাবাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৩৫:২৯ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
৫৪৪ বার পড়া হয়েছে