ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি::
83

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গবেষণাধর্মী সংগঠন ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (কুবিগস) এর  উদ্যোগে “বায়োইনফরমেটিক্স : বেসিক্স টু অ্যাপ্লিকেশনস” বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় কুবির সামাজিক বিজ্ঞান অনুষদের হল রুমে এই সেমিনার আয়োজিত হয়।

‎সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড (ডিওবি)-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এস কে ফয়সাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

এস কে ফয়সাল আহমেদ তার বক্তব্যে বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে ব্যাবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডন অব বায়োইনফরমেটিক্স লিমিটেড প্রতিষ্ঠার গল্প, বর্তমান বিশ্বে বায়োইনফরমেটিক্সের গুরুত্ব এবং পারসোনালাইজড মেডিসিন, মলিকুলার বায়োলজি, ভ্যাকসিন উন্নয়নসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এছাড়াও তিনি ফার্মাকোজিনোমিক্স ও ফার্মাকোপ্রোটিওমিক্স নিয়ে আলোচনা করেন এবং লিভার ক্যান্সারের বিরুদ্ধে ওষুধ আবিষ্কারে তাদের প্রতিষ্ঠানের সাফল্যের গল্প শোনান।

‎সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রথম স্থান অর্জন করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মেহরিন নাহার সাদিয়া, দ্বিতীয় হন নাজমুল হুদা শাওন এবং তৃতীয় হন সোহাগ রয়।

‎ফার্মেসী বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘নতুন ঔষধ তৈরি ও রোগ নির্ণয়ে বায়োইনফর্মেটিক্সের ভূমিকা বেশি আর বর্তমান বিশ্বের সাথে পাল্লা দিতে নিজেকে বায়োইনফর্মেটিক্স বিষয়ে দক্ষ করে তুলতে হবে।’

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সাংগঠনিক সম্পাদক আল মাসুম হোসেন বলেন, ‘আজকের ‘বায়োইনফরমেটিক্স : বেসিক্স টু অ্যাপ্লিকেশনস’ শীর্ষক সেমিনারের মাধ্যমে আমরা বায়োইনফরমেটিক্সের মৌলিক ধারণা থেকে শুরু করে এর ব্যাবহারিক ও গবেষণাভিত্তিক দিকগুলো সম্পর্কে একটি সুস্পষ্ট ধারণা লাভ করেছি। এই জ্ঞান আমাদের ভবিষ্যৎ অ্যাকাডেমিক ও গবেষণার পথচলায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

‎তিনি আরও বলেন, ‘আজকের প্রোগ্রামের অংশ হিসেবে আয়োজিত শর্ট কুইজ প্রতিযোগিতাতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই। অংশগ্রহণকারীদের আগ্রহ ও সক্রিয়তা প্রমাণ করে যে শিক্ষার্থীদের মধ্যে বায়োইনফরমেটিক্স নিয়ে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।’

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৭:৪২:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
৫৫৫ বার পড়া হয়েছে