ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পেশাজীবি ও সাধারণ মানুষের অংশগ্রহণ

কালীগঞ্জে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে মতবিনিময়

সাজ্জাত হোসেন, কালিগঞ্জ::
81

গাজীপুরের কালীগঞ্জে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পেশাজীবী ও সর্বসাধারণের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে কালীগঞ্জ উপজেলার বালীগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন বলেন, “আসন্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। পুলিশ প্রশাসন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ সকলকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বাহিনীকে সহযোগিতা করতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে। প্রার্থীদের উচিত একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোড়াছুড়ি না করে জনগণের কাছে নিজেদের কর্মসূচি তুলে ধরে ভোট প্রার্থনা করা। সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমাদের লক্ষ্য।”

সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী একেএম ফজলুল হক মিলন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকের প্রার্থী মো. আল আমিন দেওয়ান, জনতার দলের কলম প্রতীকের প্রার্থী আজম খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী খায়রুল হাসান।

এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যমকর্মী, গ্রাম পুলিশ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট বিষয়ে উপস্থিত প্রার্থী, সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। সভা শেষে নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তিনটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১১:৩৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
৫৪৫ বার পড়া হয়েছে