ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

এআই অভিনেত্রীর আত্মপ্রকাশে উত্তাল হলিউড, শিল্পী সংগঠনের তীব্র নিন্দা

চেকপোস্ট ডেস্ক::

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) তৈরি অভিনেত্রী টিলি নরউড সম্প্রতি আত্মপ্রকাশ করেছেন, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হলিউডের অভিনয়শিল্পীদের সংগঠন স্যাগ-অ্যাফট্রা (SAG-AFTRA)। তারা মানব অভিনেতাদের পরিবর্তে কৃত্রিম চরিত্র ব্যবহারের উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছে।

গত শনিবার সুইজারল্যান্ডের জুরিখে একটি চলচ্চিত্র শিল্প সম্মেলনে টিলি নরউডকে প্রথমবারের মতো উপস্থাপন করা হয়। সেখানে প্রায় ২০ সেকেন্ডের একটি ভিডিওতে এআই-নির্ভর টেলিভিশন শো তৈরির ধারণা তুলে ধরা হয়।

ডাচ অভিনেত্রী ও প্রযোজক এলিন ভ্যান ডের ভেলডেন, যিনি লন্ডনভিত্তিক এআই প্রোডাকশন স্টুডিও Particle6-এর প্রধান, তিনি জানান, টিলি নরউড ইতিমধ্যেই বিনোদন জগতের মনোযোগ আকর্ষণ করেছে এবং স্টুডিওগুলো এ ধরনের প্রকল্পে আগ্রহ দেখাচ্ছে।

তবে এই উদ্যোগে ক্ষুব্ধ হলিউডের পেশাজীবীরা। SAG-AFTRA এক বিবৃতিতে বলেছে, “মানব অভিনয়শিল্পীদের বিকল্প হিসেবে এআই চরিত্র ব্যবহারের যেকোনো প্রচেষ্টা আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি।” তারা সতর্ক করে বলেছে, শিল্পে এআই ব্যবহারের সীমা নির্ধারণ না করলে এটি সৃজনশীল পেশার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এর আগে, SAG-AFTRA’র সঙ্গে স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর নতুন চুক্তি আলোচনায়ও এআই ব্যবহারের বিষয়টি অন্যতম বড় ইস্যু হিসেবে উঠে এসেছিল।

যদিও চলচ্চিত্র শিল্পে কম্পিউটার জেনারেটেড ইমেজারি (CGI) বহু বছর ধরেই ব্যবহৃত হচ্ছে—যেমন অভিনেতাদের তরুণ অবয়বে দেখাতে “ডি-এইজিং” প্রযুক্তি—তবে সম্পূর্ণ মানবসদৃশ এআই অভিনেতাকে প্রধান চরিত্র হিসেবে ব্যবহার করা এখনো এক নতুন বাস্তবতা হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৩:৩২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
৫৮৭ বার পড়া হয়েছে