ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু ক্যাম্পাস প্রচারণা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ইবি প্রতিনিধি::
106

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) আগামী জাতীয় সংসদ নির্বাচনের গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের লক্ষ্যে প্রচারণা চালিয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ব্যানার ও ফেস্টুন টাঙানো হয় এবং শিক্ষার্থীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ করা হয়। এছাড়া, ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া, শৈলকূপা, হরিনারায়ণপুরসহ আশপাশের এলাকায়ও প্রচারণা পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বৈছাআ ইবি শাখার সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে প্রতিষ্ঠা করতে এবং শহীদদের রক্তের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে আমরা গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের এই ক্যাম্পেইন চালাচ্ছি। সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে।”

সংগঠনটির আহ্বায়ক এস এম সুইট বলেন, “২৪-এর পরাজিত শক্তিগুলো আবারও ‘না’ ভোটের পক্ষে সক্রিয় হচ্ছে। দেশের স্বার্থে, জুলাই শহীদদের আত্মত্যাগকে সম্মান জানাতে এবং আজাদীর পক্ষে অবস্থান নিতে আমরা গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা চালাচ্ছি। গণভোটে ‘হ্যাঁ’ প্রদানের মাধ্যমে আমরা শহীদদের ন্যূনতম ঋণ পরিশোধ করতে পারব।”

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৯:৫৮:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
৫৬৭ বার পড়া হয়েছে