ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন, শহিদুল-আহনাফ দায়িত্বে

ইবি প্রতিনিধি::
103

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. শহিদুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহনাফুজ্জামান।

সোমবার (২৬ জানুয়ারি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৬ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হাসান, আজহারুল ইসলাম, তারিফ মাহমুদ, নাইম ইসলাম ও হাবিবুর রহমান।

আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা প্রায় এক বছর যাবৎ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছি। আহ্বায়ক হিসেবে সকল শিক্ষার্থী মিলে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবো।”

তিনি আরও বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, সেজন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ধরণের সুবিধা দেওয়া হয়, ইবি প্রশাসনও সে ধরণের সুযোগ-সুবিধা প্রদান করবে।”

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ১২:২৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৫৩ বার পড়া হয়েছে