ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি বাতিল করলো বাংলাদেশি সাংবাদিকদের আবেদন

চেকপোস্ট ডেস্ক::
116

বাংলাদেশের সাংবাদিকরা এবার টি-২০ বিশ্বকাপ কাভার করতে পারছেন না, এমন সিদ্ধান্ত দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ভারতের বিভিন্ন শহরে বাংলাদেশ দলের ম্যাচ থাকলেও, বাংলাদেশ থেকে সকল সাংবাদিকের অ্যাক্রেডিটেশন আবেদন বাতিল করা হয়েছে।

এর আগে, ভারত সফরে বাংলাদেশ দল খেলতে না চাওয়ায় টি-২০ বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ দেওয়া হয়। বদলে আইসিসি অন্তর্ভুক্ত করেছে স্কটল্যান্ডকে। এর প্রভাব পড়েছে সাংবাদিক সম্প্রদায়ের উপরও। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো নির্ধারিত ফর্ম ও সময় অনুযায়ী বিশ্বকাপ কাভার করার জন্য আবেদন করেছিল, কিন্তু আইসিসি সেই সব আবেদন প্রত্যাখ্যান করেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ কলকাতা এবং একটি ম্যাচ মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ খেলুক বা না খেলুক, সাংবাদিকরা প্রস্তুতি নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় যাওয়ার চেষ্টা করছিলেন।

১৯৯৯ সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলার পর থেকে প্রতিটি আসরে বাংলাদেশের সাংবাদিকরা অংশ নিয়েছেন। এমনকি বিশ্বকাপে বাংলাদেশ দলের উপস্থিতি না থাকলেও সাংবাদিকরা উপস্থিত থাকতেন। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী জনতার আগ্রহ ও মিডিয়া হাউসের উদ্যমের কারণে প্রতি আসরেই সাংবাদিকরা বিশ্বকাপ কাভার করেছেন।

তবে এবার আইসিসির কঠোর পদক্ষেপের কারণে বাংলাদেশি সাংবাদিকরা বিশ্বকাপের মাঠের খবর সরাসরি পাঠাতে পারছেন না।

ট্যাগস :

নিউজটি টাইম লাইনে শেয়ার করুন

আপলোডকারীর তথ্য

চেকপোস্ট

Checkpost is one of the most popular Bengali news portal and print newspaper in Bangladesh. The print and online news portal started its operations with a commitment to fearless, investigative, informative and unbiased journalism.
আপডেট সময় ০৮:৫৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
৫৭০ বার পড়া হয়েছে